মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সেরা ১০টি উপায়

বাটন মোবাইলের দাম কত

আপনার হাতে থাকা মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারলে কতই না সুবিধা হতো তাইনা? জি বন্ধুরা এখন আপনার দৈনন্দিন কাজে ব্যবহৃত মোবাইল ফোনটি দিয়েই বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করতে পারবেন। মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করার জন্য সেরা কিছু উপায় নিয়ে আজকের পুরো আর্টিকেলটি সাজিয়েছি। আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে আপনি মোবাইল ফোন দিয়ে টাকা ইনকাম করার চমকপ্রদ ও সেরা বেশ কিছু উপায় সম্পর্কে বিস্তর ধারণা লাভ করবেন। যা পরবর্তীতে আপনাকে মোবাইল দিয়ে ইনকাম করতে সাহায্য করবে।

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সেরা ১০টি উপায়

পোস্ট সূচিপত্র মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সেরা ১০টি উপায়

মোবাইল দিয়ে টাকা ইনকামের ধারণা

একটা সময় ছিল যখন শুধু আমরা বাটন মোবাইল ব্যবহার করতাম। কিন্তু প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে আধুনিক স্মার্টফোনের চাহিদা ও ব্যবহার উভয়ই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আমরা কমবেশি সবাই ইন্টারনেট যুক্ত আধুনিক স্মার্টফোন ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন হাতে থাকা এই মোবাইল ফোনটি দিয়েই আপনি বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। মোবাইল দিয়ে ইনকাম করার আধুনিক এই ধারণা ও উপায়মূহ আজ আপনাদের সামনে অত্যন্ত সহজ ভাবে উপস্থাপন করব। সুতরাং মোবাইল ফোনের মাধ্যমে যদি আপনি ইনকাম করতে চান তবে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। 

কিভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায়?

পাঠক বন্ধুরা আপনারা নিশ্চয়ই মোবাইল দিয়ে যে বর্তমানে টাকা ইনকাম করা যায় তা ইতোমধ্যে বিভিন্নভাবে জেনেছেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করতে পারি। মোবাইল ফোন ব্যবহার করে টাকা ইনকাম করার জন্য অনেক ধরনের উপায় আছে। তার মধ্যে আপনি যে কাজটি অত্যাধিক ভাল পারবেন সেটি আপনাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। তারপর সেই কাজ সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করতে হবে। সেই কাজটি যথাযথ অনুশীলন করার মাধ্যমে আপনি নির্দিষ্ট দক্ষতা অর্জন করলেই ইনকাম শুরু করতে পারবেন। 

মোবাইলের মাধ্যমে ইনকাম করতে গেলে কিছু ক্ষেত্রে আপনার ইংরেজি ভাষা বোঝা ও বলার দক্ষতা থাকতে হবে। ইংরেজি জানা থাকলে মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করা অনেক সহজ হয়। সেই সাথে আপনার ফোনে ভালো মানের একটি ইন্টারনেট সংযোগও প্রয়োজন হবে। মোবাইল ফোন দিয়ে অর্থ উপার্জন করতে চাইলে অবশ্যই আপনাকে ধৈর্যের সাথে কাজগুলো শেখার মানসিকতাও থাকতে হবে। তবেই আপনি খুব সহজে হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারবেন। 

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়মূহ

বন্ধুরা এবার আপনাদের সামনে মোবাইল দিয়ে অর্থ আয় করার এমন কিছু উপায় শেয়ার করব যেগুলো আপনি শিখে নিয়ে খুব সহজে টাকা ইনকাম শুরু করে দিতে পারবেন। নিচের উপায়গুলো থেকে কোন কাজটি আপনি সহজে করতে পারবেন সে সম্পর্কে এখনই বিস্তারিত পড়ে ফেলুন। 

ফ্রিল্যান্সিং: মোবাইল দিয়ে ইনকাম করার উপায়গুলোর যে কয়টি উপায়ে আয় করা যায় তার মধ্যে অন্যতম হলো ফ্রিল্যান্সিং। জনপ্রিয় সব ওয়েবসাইট ও অ্যাপে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে মোবাইলের মাধ্যমে আপনি ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং করার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় কিছু ওয়েবসাইট হলো:

  • Fiverr
  • UpWork
  • Freelancer 
  • PeoplePerHour

এই সাইটগুলো ভিজিট করলে আপনি কি কি ক্ষেত্রে কাজ করতে পারবেন তার একটি ধারণা পেয়ে যাবেন। সেই ক্ষেত্রগুলোর মধ্য থেকে নির্দিষ্ট বিষয়ে স্কিল অর্জন করে এ সকল ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন। তবে এ সকল সাইটে কাজ করার পূর্ব শর্ত হলো নির্দিষ্ট বিষয় যেমন: লেখালেখি, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ইত্যাদিতে পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করা।

আরও পড়ুনঃ জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, ক্যাপশন

ডিজিটাল মার্কেটিং: বর্তমান সময়ে যারা ল্যাপটপ বা মোবাইল দিয়ে টাকা ইনকাম করতেছে, তাদের বেশিরভাগই ডিজিটাল মার্কেটিং এর কাজটি করে থাকে। সে হিসাবে ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটি কিছুটা প্রতিযোগিতামূলক বলা যায়। তবে পরিপূর্ণ দক্ষতা অর্জন করলে মোবাইল দিয়ে অনায়াসে আপনি ডিজিটাল মার্কেটিং করে আয় করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং তথা অ্যাফিলিয়েট মার্কেটিং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন: ফেসবুক, ইউটিউব, টিকটক ইত্যাদির মাধ্যমে সহজে করতে পারবেন। জনপ্রিয় কিছু এ্যাফিলিয়েট মার্কেটিং সাইট হলো:

  • Daraz affiliate 
  • Amazon affiliate 
তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি ফেসবুক বুস্টিং এর মাধ্যমে এসকল মার্কেটিং ভালোভাবে করতে পারেন। কারণ ফেসবুকে ইউজার সংখ্যা অনেক বেশি থাকায় আপনি নির্দিষ্ট পণ্যের বিজ্ঞাপন অল্প সময়ে অনেক বেশি ব্যবহারকারীর মাঝে পৌঁছে দিতে পারবেন। 

গ্রাফিক্স ডিজাইন: মোবাইল দিয়ে টাকা ইনকাম করার আরো একটি সেরা উপায় হতে পারে গ্রাফিক্স ডিজাইন। আপনি যত ইউনিকভাবে ডিজাইন করা শিখতে পারবেন, এই সেক্টরে আপনার কাজ পাওয়া এবং ইনকাম করার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে। গ্রাফিক ডিজাইনের কাজ মোটামোটি মাঝারি মানের শিখে গেলেই আপনি লোকাল মার্কেটে পোস্টার ডিজাইন, টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন করে ইনকাম করতে পারবেন। আর এগুলো কাজ খুব সহজে মোবাইল ফোন দিয়ে করা যায়। মোবাইল ফোনে গ্রাফিক্স ডিজাইনের কাজ শেখার জন্য আপনি কিছু জনপ্রিয় অ্যাপ ব্যবহার করতে পারেন। যেমন:

  • Canva
  • Pixellab
  • Adobe Express
ব্লগিং: মোবাইল দিয়ে টাকা ইনকাম করার  একটি সহজ উপায় হলো লেখালেখি বা ব্লগিং। আপনার যদি লেখালেখির দক্ষতা থেকে থাকে তবে ব্লগিং হতে পারে আপনার জন্য সেরা চয়েস। বিভিন্ন ওয়েবসাইটে লেখালেখি করে মাসে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। সেক্ষেত্রে আপনার নিজের যদি একটি ব্লগ ওয়েবসাইট থাকে তাহলে ইনকামের পরিমাণ অনেক বেড়ে যাবে। এছাড়াও নিজের লেখা আর্টিকেল বিক্রি করে, অন্যের ওয়েবসাইটে লেখালেখি করে, ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে ক্লায়েন্টের নির্দিষ্ট চাহিদা মাফিক SEO করে আর্টিকেল লিখে খুব সহজে মোবাইল দিয়ে ইনকাম করতে পারেন। আর্টিকেল লিখে ইনকাম করার একটি বিশ্বস্ত ওয়েবসাইট হলো: (asprivate.com) যেখানে আপনি ঘরে বসে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আর্টিকেল লিখে মাসে সর্বোচ্চ ১৮ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
কনটেন্ট ক্রিয়েশন; কনটেন্ট ক্রিয়েশন শব্দটির সাথে পরিচিত। ট্রেন্ডিং বিষয় হিসেবে আপনি চাইলে মোবাইল দিয়ে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েট করেও ইনকাম করতে পারেন। মোবাইল দিয়ে অনলাইনে টাকা আয় করার এই পদ্ধতিটি তুলনামূলক সহজ। আপনি যে বিষয়ে জ্ঞান রাখেন সে সম্পর্কে ভিডিও বানিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। যেমন: 

  • আপনার ভিডিও ইউটিউব চ্যানেলে পোস্ট করে সেখানে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারেন। মোবাইল দিয়ে টাকা ইনকাম এর এই পদ্ধতিটি আপনার জন্য দীর্ঘমেয়াদি পাসিভ ইনকাম সোর্স হতে পারে।
  • আপনার ক্রিয়েট করা ভিডিও ফেসবুকে পোস্ট করেও মনিটাইজেশন এর মাধ্যমে ডলার ইনকাম করতে পারেন। 
  • টিক টক প্ল্যাটফর্ম থেকে আপনার ভিডিওর জন্য বিভিন্ন স্পন্সর নিয়ে সেখান থেকে টাকা আয় করতে পারেন। 
ভালো মানের মোবাইল ক্যামেরা থাকলে এ কাজগুলো খুব সহজে মোবাইল দিয়ে করা যায়। তবে এক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং যথেষ্ট সময় দিতে হবে। 

সহজ উপায়ে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি 

আপনারা ইতোমধ্যে মোবাইল দিয়ে ইনকাম করার উপায়গুলোর মধ্যে বেশকিছু জনপ্রিয় পদ্ধতি সম্পর্কে অবগত হয়েছেন। এখন আমি আপনাদের সামনে মোবাইল দিয়ে টাকা রোজগার করার আরো কিছু সহজ পদ্ধতি তুলে ধরবো। 

অনলাইন টিউশন: ভালো টিউশনের চাহিদা সব সময়ই রয়েছে। আপনি যদি ভালো পড়াতে পারেন তবে অনলাইনে শিক্ষকতা করে অতি সহজেই ইনকাম করতে পারবেন। আর এই কাজটি মোবাইল ফোন দিয়েই করা যাবে। বর্তমানে আপনি বিভিন্ন অ্যাপ এর মাধ্যমে অনলাইনে ক্লাস নিতে পারেন। যেমন:

  • Goggle Meet
  • Zoom
  • Google Classroom
এ সকল অ্যাপ ব্যবহার করে আপনি অনেক শিক্ষার্থীর ক্লাস একযোগে নিতে পারবেন, যেটি আপনার অফলাইন ক্লাস রুমের যাবতীয় খরচ বাঁচিয়ে দিবে। 
গেমিং: যারা গেম খেলা পছন্দ করেন তারা গেম লাইভ স্ট্রিমিং করে সেখান থেকে আয় করতে পারেন। বর্তমানে মোবাইল গেমগুলো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তাই আপনার গেমিং এর দক্ষতা থাকলে আজই লাইভ স্ট্রিমিং করে ইনকামের পথে অগ্রসর হতে পারে। আর ভালো মানের গেমার হয়ে গেলে তো আপনার ইনকাম আরো বেড়ে যাবে। তবে একটি বিষয় খেয়াল রাখবেন সব গেম কিন্তু পেমেন্ট দেয় না। 
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট: বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া পেজগুলো চালানোর জন্য দক্ষ লোকের প্রয়োজন হয়। আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহারে পটু হয়ে থাকেন তবে বিভিন্ন প্রতিষ্ঠানের পেজগুলো পরিচালনা করে ঘরে বসে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে তাদের পেইজে নিয়মিত পোস্ট দেওয়া, ইউজারদের রিপ্লাই দেওয়া, পেজের সিকিউরিটি ঠিক রাখা ইত্যাদি সহজ কাজগুলো করতে হবে। আর মোবাইল দিয়ে এর চেয়ে সহজ কাজ আর কি বা হতে পারে!
অনলাইনে জরিপ: মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার আরেকটি সহজ উপায় হতে পারে অনলাইন সার্ভে। দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মকাণ্ড যাচাইয়ের জন্য প্রচুর সার্ভের কাজ অফার করে থাকে। আপনি অনলাইন সার্ভে শিখে নিয়ে খুব সহজেই মোবাইল দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে সার্ভের কাজ করে আয় করতে পারবেন। 
ডাটা এন্ট্রি: যারা অল্প সময়ে কাজ শিখে ইনকাম শুরু করতে চান তাদের জন্য আদর্শ হতে পারে ডাটা এন্ট্রি। হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই আপনি ডাটা এন্ট্রি করে আয় করতে পারেন। সেজন্য আপনাকে ডাটা এন্ট্রি করার একটি কোর্স করতে হবে। কাজ শিখে গেলে আপনি মোবাইল দিয়েই মার্কেটপ্লেস থেকে ডাটা এন্ট্রির প্রচুর কাজ পেয়ে যাবেন। 

আশা করি এই পর্যন্ত পোস্টটি পড়ে আপনারা মোবাইল দিয়ে ইনকাম করার সহজ উপায়গুলো জেনে ফেলেছেন। এই উপায়গুলোর মধ্যে থেকে আপনার পছন্দসই যে কোন বিষয় সিলেক্ট করে এখনই ইনকামের পথে অগ্রসর হতে পারেন। 

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার অ্যাপ 

এমন কিছু জনপ্রিয় মোবাইল অ্যাপ রয়েছে যেখানে আপনি নির্দিষ্ট টাস্ক পূরণ করেও ইনকাম করতে পারবেন। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সেই অ্যাপটি আসলেই পেমেন্ট দেয় কিনা। বর্তমানে অনেক মোবাইল অ্যাপ রয়েছে যেগুলো পেমেন্ট না দিয়ে স্ক্যাম করে। আপনাদের জন্য কিছু বিশ্বস্ত মোবাইল অ্যাপের তালিকা এখানে উল্লেখ করলাম যেখানে কাজ করে অনায়াস আপনি মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

  1. Google Opinion Rewards: এই অ্যাপটিতে আপনি ছোট ছোট সার্ভে কাজ করে ইনকাম করতে পারবেন। চাইলে যেকোনো পরিমাণ টাকা Google Play ক্রেডিট থেকে উইথড্র দিতে পারবেন। 
  2. ClipClaps: বর্তমানে এই অ্যাপটিতে ভিডিও দেখা, গেম খেলা, স্পিন মারা ও রিওয়ার্ডস এর মাধ্যমে ডলার ইনকাম করতে পারবেন। তবে এটিতে কাজ করার সময় ভিপিএন এর সাহায্য লাগতে পারে। মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য অ্যাপটি আপনার সেরা পছন্দ হতে পারে।
  3. SproutGigs: এটিও বেশ জনপ্রিয় একটি অ্যাপ। এখানে আপনাকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড, সাইন আপ করা, youtube ভিডিও লাইক করা, সার্ভে করা সহ বিভিন্ন কাজ করতে হবে। এখানে আপনি প্রতিটি কাজ করে সর্বোচ্চ ১ ডলার পর্যন্ত আয় করতে পারবেন। 
  4. TimeBucks: সেরা অ্যাপের তালিকায় এই অ্যাপটি বর্তমানে বেশ কার্যকরী। এখানে আপনি অ্যাড দেখে, ক্যাপচা সলভ করে, টিক টক এ ভিডিও আপলোড করে আয় করতে পারবেন। 
এছাড়াও আরো অসংখ্য বিশ্বস্ত মোবাইল অ্যাপ রয়েছে যেগুলো আপনি একটু ঘাঁটাঘাঁটি করে দেখতে পারেন। এ সকল অ্যাপে সহজ টাস্ক পূরণ করলেই ইনকাম করা যায়। এ সকল অ্যাপগুলো আমাদের অনলাইনে ইনকামকে অনেক সহজ করে দিয়েছে।

উপসংহার 

বন্ধুরা এই আর্টিকেলে আমরা মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ ও সেরা উপায়সমূহ বিস্তারিত আলোচনা করেছি। আশা করি  কিভাবে মোবাইল দিয়ে ইনকাম করা যায় তা বুঝতে পেরেছেন। সম্পূর্ণ পোস্টটি পড়ে মোবাইল দিয়ে আয় করার কোন উপায়টি আপনার কাছে সবচেয়ে সহজ লেগেছে তা আমাদের জানাতে পারেন। বর্তমানে মোবাইল দিয়ে ইনকাম করা অনেক সহজ হয়ে গিয়েছে। তাই পরিপূর্ণ ধৈর্য সহকারে ও দক্ষতাকে কাজে লাগিয়ে আপনিও হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে নানা কাজ করে এখন থেকেই ইনকাম শুরু করে দিতে পারেন। এতএব, মোবাইল প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেও ইনকাম শুরু করুন এবং এই পোস্টটি শেয়ার করে অন্যদেরকেও অনলাইনের মাধ্যমে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় সমূহ জানার সুযোগ করে দিন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
এই পোস্টে কমেন্ট করতে এখানে ক্লিক করুন

অনির্বাণ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url